চাঁদনি চকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

0
156
ছবি সৌজন্যে : নিজস্ব

চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে রাস্তায় ভ্যানের ওপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বউবাজার থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, প্রথমে মনে হয়েছিল, ভ্যানের ওপর শুয়ে রয়েছেন ওই ব্যক্তি। কিন্তু অনেকক্ষণ সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হওয়ায় কয়েকজন সেদিকে এগিয়ে যান। এরপরেই বোঝা যায় ওই ব্যক্তি মারা গিয়েছেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে মৃত ব্যক্তি ওই ভ্যানেরই চালক।

অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে অনুমান। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। ভ্যান মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।