
অজ্ঞাতপরিচয় বৃদ্ধের পুকুরে অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে। বৃদ্ধেরশরীরে আঘাতের কোনও চিহ্ন নেই না মৃত্যুর রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বারুইপুর থানা এলাকার কাটাখালে একটি পুকুরে এক বৃদ্ধের অর্ধনগ্ন দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাঝেমধ্যেই এলাকায় আসতেন ওই বৃদ্ধ। অনেকেই তাঁকে খাবার খেতে দিতেন। দু’চার দিন আগেও ওই বৃদ্ধকে এলাকায় দেখা গিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
