গল্ফগ্রিনে বাড়ির খাটের নিচে মহিলার দেহ

0
186
ছবি সৌজন্যে : নিজস্ব

খোদ কলকাতায় ঘরের মধ্যে মহিলার দেহ উদ্ধার হয়েছে। বুধবার সন্ধেয় গল্ফগ্রিনের রাজেন্দ্র কলোনির বাড়িতে খাটের নিচে পড়েছিল বছর ৪২-র নাফিসা খাতুনের দেহ।

সাউথ সিটিতে কুকিংয়ের কাজ করতেন নাফিসা। তাঁরই এক আত্মীয় জানিয়েছেন নাফিসার দেহ যে ঘরে পড়েছিল সেই ঘরের দরজা খোলা ছিল। আলমারিও খোলা ছিল। তবে টাকা খোয়া গেছে কিনা তা স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান মহিলাকে খুন করা হয়েছে।

তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত তা স্পষ্ট নয়। মহিলার চেনাপরিচিত এবং আত্মীয়স্বজনদের ডেকে জিজ্ঞাসাবাদ করে খুনের পিছনে কে তা জানার চেষ্টা করছে পুলিশ।