কসবাকাণ্ডে গ্রেফতার সিএ আদর্শের দুই সঙ্গী

0
97
ছবি সৌজন্যে : ফাইল
কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খুনের ২৪ ঘণ্টার মধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত তরুণী কোমল সাহা নদিয়া এবং ধ্রুব মিত্র কালীঘাটের বাসিন্দা। তদন্তে পুলিশ জানতে পেরেছে কোমল কনটেন্ট রাইটার এবং ধ্রুব ডেলিভারি বয়।
জেরার আরও জানা গিয়েছে কোমল সাহার সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসাল্কা ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়। পরে শ্রব মিত্রর সঙ্গে যোগাযোগ হয়। এরপর শুক্রবার রাতে আদর্শর সঙ্গে কোমল এবং ধ্রুব কসবার হোটেলে উঠেছিলেন। অনলাইনে হোটেল বুক করা হয়েছিল। শুক্রবার রাতে হোটেলে ঠিক কি ঘটেছিল, কোমল, ধ্রুবকে জেরা করে তা নিশ্চিত হতে চাইছেন তদন্তকারী অফিসাররা। লুঠের উদ্দেশে আদর্শকে হোটেলে ডাকা হয়েছিল, নাকি অন্য কোনও কারণ রয়েছে সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
শনিবার হোটেলের ঘর থেকে দুবরাজপুরের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসাঙ্কার নগ্ন দেহ উদ্ধার হয়। তাঁর দু’পা তোয়ালে দিয়ে বাঁধা ছিল। মেলেনি তাঁর মোবাইল, এমনকি আদর্শ-র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয়।