
একা হাতেই বাঁচিয়েছিলেন বহু ডুবন্ত মানুষকে। সেই গঙ্গাই কেড়ে নিয়েছে সুরেন্দ্র সাহানির প্রাণ। ২২ ঘণ্টা পর চাঁপদানি ঘাটে মিলেছে তাঁর নিথর দেহ।
রবিবার সকালে খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-সহ এলাকার মানুষজন। পেশায় ব্যবসায়ী সুরেন্দ্র সাহানি এলাকায় যথেষ্ট পরিচিত মুখ। নিয়মিত শরীরচর্চা করতেন। এরপর পুরনো লঞ্চঘাটের গঙ্গায় নেমে সাঁতার কাটতেন। স্নান সেরে বাড়ি ফিরতেন তিনি। এভাবেই দীর্ঘদিন ধরে এই রুটিন চলছিল। শনিবার সকালে তিনি প্রতিদিনের মতো গঙ্গায় স্নান করতে নেমেছিলেন। হঠাৎ করেই চুঁচুড়া বড়বাজার পুরনো লঞ্চ ঘাটে তিনি তলিয়ে যান। ঘাটে থাকা অন্যান্যরা তাঁকে বাঁচানোর জন্য জলে ঝাঁপিয়েছিলেন।
কিন্তু পাওয়া যায়নি। ২২ ঘণ্টা পর অবশেষে চাপদানি গঙ্গায় খোঁজ মিলেছে সুরেন্দ্র সাহানির।
