গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Howrah হাওড়ায় নর্দমায় ভেসে উঠল বৃদ্ধার দেহ

    হাওড়ায় নর্দমায় ভেসে উঠল বৃদ্ধার দেহ

    0
    269
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রায় তিন সপ্তাহ নিখোঁজ থাকার পর নর্দমা থেকে বৃদ্ধার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে শৈলেন মান্না সরণিতে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৭০-র বৃদ্ধা গঙ্গা দাস।
    জানা গিয়েছে, মঙ্গলবার সকালে একটি নর্দমায় ৭০ বছরের ওই বৃদ্ধার দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁরা চ্যাটার্জিহাট থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। কী ভাবে, কখন ওই বৃদ্ধা নর্দমায় পড়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
    একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। বৃদ্ধাকে কেউ ধাক্কা দিয়েছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।