
কালভার্টের নিচে দুই বন্ধুর দেহ উদ্ধারে শোরগোল পড়েছে মালদার মোথাবাড়িতে। এদের একজন ২০১৭-র প্রাথমিক টেট উত্তীর্ণ, অন্যজন বেসরকারি সংস্থার কর্মী।
জানা গিয়েছে শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর শম্ভু মোড়ে বাড়ি থেকে কিছুটা দূরে কালভার্টের রবিবার কালভার্টের নিচে জলাশয়ে বছর ৩০-র বিবেক মণ্ডল এবং ২৭ বছরের রাজু ঘোষের দেহ মেলে। পাশেই পড়েছিল বাইক।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুর্ঘটনার জেরে মৃত্যু হয়ে থাকতে পারে দুই বন্ধুর। খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।









