
পূর্ব মেদিনীপুরের কাঁথির জুনপুট থানার পর্যটন এলাকার গোপালপুর সমুদ্র উপকূলে হাত পা বাঁধা অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার হয়েছে ঝাউ জঙ্গল এলাকা থেকে।
স্থানীয়ই সূত্রে খবর, জুনপুট থানা এলাকার গোপালপুর রিসোর্টের পেছনে ঝাউ জঙ্গলে আনুমানিক বছর ১৮ যুবতী দেহ দেখতে পায় স্থানীয়ই মহিলারা। আর তা ঘিরেই চাঞ্চল্য জুনপুটে গোপালপুর এলাকায়। ঐ যুবতীর হাত পা বাঁধা গলায় ওড়না জড়ানো ছিল বলে জানা যাচ্ছে। বিকালে স্থানীয়রাই খবর দেন পুলিশ কে। এখনও মৃতার নাম পরিচয় জানা যায়নি। এদিকে জুনপুট থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
পর্যটন এলাকায় দিনে দুপুরে কীভাবে এধরণের ঘটনা ঘটতে পারে, তা নিয়েই পুলিশের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির।
