গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International লস অ্যাঞ্জেলসে জরুরি অবতরণ বোয়িং ড্রিমলাইনারের

    লস অ্যাঞ্জেলসে জরুরি অবতরণ বোয়িং ড্রিমলাইনারের

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স
    মাঝ আকাশে ইঞ্জিনে আগুন, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং ড্রিমলাইনার বিমান। পাইলটের তৎপরতায় তড়িঘড়ি সেটিকে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
    জানা গিয়েছে, শুক্রবার বিকেলে লস অ্যাঞ্জেলস থেকে আটলান্টার উদ্দেশে রওনা দিয়েছিল ডিএল ৪৪৬ বিমানটি। উড়ানের কিছুক্ষণের মধ্যেই প্রশান্ত মহাসাগরের উপর আচমকা বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে আগুন লেগে যায়। গল গল করে বেরোতে থাকে কালো ধোঁয়া।
    এরপরই হুলস্থূল পড়ে যায় বিমানের ভিতর। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দুর্ঘটনা এড়াতে তড়ঘড়ি লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। একে একে যাত্রী এবং ক্রু দের নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়। দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টা পর নিভে যায় আগুন। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।