বোগাস তালিকা, আক্রমণ শুভেন্দুর

0
94
ছবি সৌজন্যে : নিজস্ব

এসএসসির তালিকাকে বোগাস বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাকে চালিয়ে নিয়ে যেতে চান।

তাঁর দাবি ১৮০৪ জনের যে তালিকা প্রকাশ হয়েছে সেটা অসম্পূর্ণ। সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ আগেই বলেছে ওএমআর টেম্পার, র‌্যাঙ্ক জাম্প, সাদা খাতা জমা এবং মেয়াদ উত্তীর্ণ-র পরে যারা নিয়োগ পেয়েছেন তারাই অযোগ্য।  এই সংখ্যাটা ৬ হাজারের কিছু বেশি।

যেটা ২০২২-এ তদকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টও তাদেরই অযোগ্য বলছে।