
কার্তিক আরিয়ান আসন্ন সিনেমা নিয়ে বর্তমানে ব্যস্ত। সেই সিনেমায় শ্রীলীলার সঙ্গে তার রসায়ন নিয়ে ইতোমধ্যে দর্শক মহলে আলোচনা চলছে।
এই ব্যস্ততার মধ্যেই মুম্বাইয়ের ওয়ার্ল্ড ওডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট,ওয়েভস-এ উপস্থিত ছিলেন কার্তিক। সাদা পাজামা ও পাঞ্জাবির ওপরে জ্যাকেট, লম্বা চুল ও দাড়ি, এই বেশে উপস্থিত হন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখেই জনসমক্ষে ক্ষমা চান অভিনেতা কার্তিক আরিয়ান।কার্তিক বলেছেন, প্রধানমন্ত্রীজি, আমি সত্যিই খুব দুঃখিত। আমার হৃৎস্পন্দন বেড়ে গেছে। এই প্রথম আপনার সামনে আমি কোনো কথা বলব। আমি সর্বৈবভাবে চেষ্টা করব, আপনার সামনে সংযত থাকতে।এরপরেই ঘাবড়ে গিয়ে কার্তিক বলেছেন, যদি আমি কোনো ভুল করে ফেলি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন।
ওয়েভস-এর চারটি স্তম্ভ— সৃজনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও অন্তর্ভুক্তি।এদিকে,এই অনুষ্ঠানে এসএস রাজামৌলীর সঙ্গেও কার্তিককে কথা বলতে দেখা গেছে। এই দেখেই ফ্যান ফলোয়ারদের প্রশ্ন, আগামী দিনে কি রাজামৌলীর সিনেমায় কার্তিককে দেখা যাবে?








