গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National রণবীর সিং-কে প্রাণনাশের হুমকি, দাবি কোটি টাকা

    রণবীর সিং-কে প্রাণনাশের হুমকি, দাবি কোটি টাকা

    0
    77
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    এবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গ্যাং থেকেই হুমকি দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
    ওই ভয়েস নোট কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠানো হয়েছে, তা জানার চেষ্টা চলছে এই মুহূর্তে। এ নিয়ে বিশদে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত। মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিনেতার বাড়ির। শুরু হয়েছে তল্লাশি অভিযান। রণবীর এবং তাঁর স্ত্রী দীপিকা ও তাঁদের কন্যা দুয়া যে হাউজিং সোসাইটিতে থাকেন, সেখান থেকে চিঠি লেখা হয় পুলিশকে। বিল্ডিংয়ে কেন এত পুলিশ মোতায়েন করা হয়েছে, ব্যক্তিগত দেহরক্ষী নামানো হয়েছে কেন, জানতে চাওয়া হয়।
    ওই হাউজিং সোসাইটির ম্যানেজমেন্টের দাবি, এত পুলিশ, নিরাপত্তারক্ষী নামানোয়, তাঁরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোয় অন্য বাসিন্দাদের অসুবিধা হচ্ছে।