গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment জ্যাকলিনের ‘আমি কাফি’

    জ্যাকলিনের ‘আমি কাফি’

    0
    393
    ছবি সৌজন্যে : ইউটিউব

    জ্যাকলিন ফার্নান্দেজ,গেন্দা ফুল গানের মিউজিক ভিডিওতে বছর চারেক আগে বাঙালি কন্যার বেশে দর্শকের মন জিতে নিয়েছিলেন। এবার নারী দিবসে বাংলা গান নিয়ে এসেছেন বড় লোকের বেটি, প্রকাশ্যে এসেছে গানের ভিডিও।কয়েক মাস আগেই স্টর্মরাইডার শীর্ষক গানে জ্যাকলিনের উপস্থিতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। গানটির বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি। 

    তাদের পাশাপাশি মিউজিক ভিডিওতে গলা মিলিয়েছেন জ্যাকলিন। নাম,আমি কাফি।নির্মাতাদের দাবি, নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে এই গানটির মাধ্যমে।জ্যাকলিনও এই প্রথম বাংলা গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত।অভিনেত্রী বলেছেন, বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে তিনি আপ্লুত।

    এই গানটা আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটি তৈরি করতে পেরে আরো ভালো লাগছে।মিউজিক ভিডিওতে জ্যাকলিন ছাড়াও রয়েছেন রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য এবং অঙ্কিতা সিং প্রমুখ।