
জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনায় স্তব্ধ গোটা দেশ মঙ্গলবার দুপুরের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। গত কয়েক বছরে নির্দোষ মানুষের ওপর এমন ভয়াবহ হামলা দেখা যায়নি, এই ঘটনায় ফুঁসে উঠেছেন বলিউডের তারকারাও।
সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়ে বলিউড বাদশা শাহরুখ খান লিখেছেন, এই ধরনের ঘৃণাত্মক কাজের জন্য বলার মতো কোনও ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। সালমন খান লিখেছেন, ভূস্বর্গ কাশ্মীরকে নরকে পরিণত করল জঙ্গিরা। অক্ষয় কুমার লিখেছেন, পহেলগাঁও-তে পর্যটকদের উপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করা হল। পরিবারের জন্য প্রার্থনা করছি। ফারহান আখতারও এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন, পহেলগাঁও-তে জঙ্গি হামলার ঘটনায় গভীর ভাবে আহত। নিরীহ মানুষদের উপর এই হত্যালীলা কোনও অজুহাত হতে পারে না। এই ঘটনার কড়া নিন্দা হওয়া উচিত। নিহতদের পরিবারের সদস্যের প্রতি আমার সমবেদনা রইল। এই দুঃসময়ে কাশ্মীরের মানুষের পাশে আছি। কিছু দিন আগেই কাশ্মীর থেকে ঘুরে এসেছেন হিনা খান। তিনি নিজেও জন্মগত ভাবে কাশ্মীরেরই মানুষ। তাই এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্র ডীও। সমাজমাধ্যমে হিনা প্রশ্ন তুলেছেন, পহেলগাঁও, কেন কেন কেন? নিরস্ত্র নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে আতঙ্কবাদীরা। সোনু সুদ সমাজমাধ্যমে লিখেছেন, নিরীহ পর্যটকদের উপর কাপুরুষের মতো এ ই হামলার নিন্দা করি। সভ্য পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও জায়গা থাকতে পারে না। উরির হামলা নিয়ে ছবি তে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। এই ঘটনায় অভিনেতা ভিকির প্রতিক্রিয়া, পহেলগাঁও এর জঙ্গি হামলায় যাঁরা প্রিয়জনদের অমানবিক ভাবে হারালেন তাঁদের যন্ত্রণা কল্পনাও করতে পারছি না। কর্ণ জোহর লিখেছেন, সত্যি হৃদয় বিদারক ঘটনা। এক সময় জঙ্গি যোগে নাম উঠে এসেছিল সঞ্জয় দত্তেরও।
তিনিও ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, ঠান্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা। এই ঘটনাক ক্ষেমা করা যায় না। এই জঙ্গিদের এ বার বোঝা উচিত, আমরা চুপ থাকব না। জাহ্নবী কপূর, তুষার কপূর, সিদ্ধার্থ মালহোত্রা, কমল হাসান, রবীনা টন্ডনরাও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।
