মনোজ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

0
169
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রবীণ অভিনেতা মনোজ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। এদিন মনোজ কুমারের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান অভিনেত্রী পূণম ধীলন, অধিনেতা ধর্মেন্দ্র, রবিনা ট্যান্ডন, পরিচালক মধুর ভাণ্ডারকর, অশোক কমার পণ্ডিত প্রমুখ। বাইট: ধর্মেন্দ্র, রবিনা ট্যান্ডন শুক্রবার ৮৭ বছর বয়সে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু সহ অনেকে। ১৯৬৫ সালে শহিদ ছবির চিত্রনাট্যকর হিসাবে প্রথম জাতীয় পুরস্কার পান মনোজ কুমার। ভগৎ সিংয়ের জীবনকাহিনী অবলম্বনে তৈরি সেই দেশপ্রেমের গাথা দেশে সাড়া ফেলে দেয় সমময়ে। চিত্রনাট্যের মোচড়ে দর্শকদের চোখ ভিজিয়েছিলেন ভারত কুমার ওরফে মনোজ। সেই কসরত বিফলে যায়নি।
সেবারই জাতীয় সম্মানে ভূষিত হন অভিনেতা-পরিচালক তথা চিত্রনাট্যকর। আর সেই পুরস্কার স্বরূপ প্রাপ্ত পুরো টাকাটাই ভগৎ সিংয়ের পরিবারের হাতে তুলে দিয়েছিলেন মনোজ। তার ছবির দেশাত্মবোধক গান আজও রক্তে আগুন ধরায়। মনোজ কুমার আর ভারত যেন একে অপরের পরিপূরক। তবে শেষমেশ বার্ধক্যজনিত রোগের কাছে হার মেনে চিরঘুমের দেশে চলে গেলেন মনোজ কুমার।