শাহরুখ-প্রিয়াঙ্কার প্রশংসায় বলিউড

0
130
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বলিউড প্রযোজক শৈলেন্দ্র সিংহ আবারও শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কের প্রসঙ্গ এনেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শাহরুখ ও প্রিয়াঙ্কার মধ্যে অনেক মিল রয়েছে।

তিনি মনে করেন, প্রিয়াঙ্কাকে বলিউডে যথাযথ সম্মান দেওয়া হয়নি। শৈলেন্দ্রের মতে, আমাদের ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া উচিত প্রিয়াঙ্কা চোপড়ার মতো মানুষের। কিন্তু আমরা তার সঙ্গে এমন আচরণ করেছি যে, তাকে দেশ ছাড়তে হয়েছে।

তিনি আরো বলেছেন, শাহরুখ নিজে নিজের কাজ ভালো বোঝেন এবং খ্যাতি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন। প্রিয়াঙ্কা ও শাহরুখ—দুজনেই প্রতিভাবান এবং শীর্ষে থাকার মতো মানুষ। এদেরই বলিউডের মুখপাত্র হওয়া উচিত।শৈলেন্দ্র শুধু তাদের অভিনয় নয়, মানুষ হিসাবেও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দুজনেই নিজেদের কর্মজীবন সুন্দরভাবে সামলেছেন এবং বলিউডে একটি ভালো উদাহরণ স্থাপন করেছেন।