
আমির খান ব্যক্তিগত জীবনের জন্য বার বার খবরের শিরোনামে উঠে আসেন। কিন্তু কাজের ক্ষেত্রে তিনি মিস্টার পারফেকশনিস্ট।
বিতর্কও কম নেই তাঁকে নিয়ে। এ বার বয়সে ছোট অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে বিতর্কে বলি তারকা।এদিকে দীর্ঘ দিন পরে ফের বলিউডে ফিরছে আমিরের ছবি। সিতারে জ়মিন পর ছবিতে আমির জুটি বেঁধেছেন জেনেলিয়া ডিসুজ়ার সঙ্গে। দু’জনের বয়সের ব্যবধান ২২ বছর। এই নিয়েই বিতর্কের সূত্রপাত।আমিরের বয়স এখন ৬০। জেনেলিয়ার ৩৮। ছবিতে দুই তারকার মধ্যে রয়েছে প্রেমের ঘনিষ্ঠ দৃশ্যও।একটা সময়ে আমিরের ভাগ্নে ইমরান খানের সঙ্গে জেনেলিয়ার জুটি বলিউডে চর্চিত ছিল।জানে তু ইয়া জানে না ছবিতে জেনেলিয়া-ইমরানের রসায়নে মুগ্ধ ছিল একটা প্রজন্ম। সেই ইমরানের মামা অর্থাৎ আমির এ বার জেনেলিয়ার নায়ক।এই প্রসঙ্গে আমির এক সাক্ষাৎকারে বলেছেন,বয়সের ব্যবধান নিয়ে ভাবনা তাঁর মাথাতেও এসেছে। কিন্তু তাঁরা দু’জনেই এই ছবিতে চল্লিশোর্ধ্বের ভূমিকায় অভিনয় করছেন। জেনেলিয়ার বয়স প্রায় ৪০-এর কাছেই। তাঁর বয়স ৬০ ঠিকই। কিন্তু আজকের দিনে ভিএফএক্স-এর মতো প্রযুক্তি রয়েছে তাঁদের কাছে।আমির আরও বলেছেন, ১৮ বছর বয়সি চরিত্রে অভিনয় করতে গেলে আগে প্রস্থেটিক প্রসাধনের প্রয়োজন পড়ত। কিন্তু এখন ভিএফএক্স রয়েছে।তাই আজকের দিনে অভিনেতাদের কাছে বয়স কোনও বাধা নয়।উল্লেখ্য,তারে জ়মিন পর ছবির সিকুয়েল এই ছবি। আগামী ২০ জুন এই ছবি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।এর মধ্যে আমিরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি,লাল সিংহ চড্ডা। ২০২২-এর সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।
তার পরে দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। ফের এই ছবির মাধ্যমে আমিরের প্রত্যাবর্তন হতে চলেছে।








