এখনো অভিনয়ের জন্য ফিট মল্লিকা

0
196
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বলিউডে আবদনময়ী চরিত্রে অভিনয় দিয়েই ক্যারিয়ারের শুরু। একের পর এক সিনেমায় উষ্ণতা ছড়িয়ে গেছেন। ছাড়িয়ে গেছেন নিজেকেই। হট সিম্বল’খ্যাত মল্লিকা শেরাওয়াত বহুদিন ধরেই অভিনয়ে অনুপস্থিত।

বলতে গেলে হারিয়েই গেছেন পর্দা থেকে। আগের মতো আর দেখা যায় না তাকে।তবে মল্লিকা ফ্যান ফলোয়ারদের জন্য সুসংবাদ। আবারও অভিনয়ে ফিরছেন অভিনেত্রী।এবার আর বিরতি নয়, আগামী দু’ দশক টানা অভিনয় করার ইচ্ছা পোষণ করেছেন মল্লিকা।এক সাক্ষাৎকারে মল্লিকা বলেছেন,বলিউডে একটা ধারণা আছে একজন অভিনেত্রী যখন তার বয়সের শীর্ষে পৌঁছায়, তখন তার আর দ্বিতীয় সুযোগ থাকে না। সে নতুনদের ভিড়ে হারিয়ে যায়। এই প্রথা ভাঙতে চান।বলেছেন,দু’ দশক ধরে তিনি এখনো অভিনয়ের জন্য ফিট রয়েছেন, পরিচালকরা তাঁর জন্য চরিত্র লিখছেন। এর পরও যারা বলে মল্লিকা আর ফিট নয়, তাদের চিন্তাধারা পুরোনো।৪৮ বছর বয়সী অভিনেত্রী বয়স বৃদ্ধির পরও নিজের বাহ্যিক চেহারা এবং শারীরিক গঠন নিয়ে গর্বিত। এ বিষয়ে মল্লিকা বলেছেন, তিনি মার্ডার সিনেমার সময় যেমন ছিলেন, ঠিক তেমনই আছেন। একই শরীর, একই উচ্ছ্বাস এবং এ জন্য মল্লিকা গর্বিত। বলেছেন ,কোনো প্লাস্টিক সার্জারি বা বোটক্স করেন নি। খুব শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন। সময়মতো ঘুমান, মদপান করেন না, সিগারেটও খান না। তাহলে কেনই বা এসব কৃত্রিম ইনজেকশন বা বোটক্স দরকার? কেউ যদি তাঁর চেহারা এসব কেমিক্যালের সঙ্গে মেলান, সেটা তাঁর নিজের ভাবমূর্তি নষ্ট করতে পারে। মল্লিকা শেরাওয়াত কাউকে বিচার করেন না, তবে তিনি কখনো এসব করবেন না। উল্লেখ্য,২০০৩ সালে গোবিন্দ মেননের পরিচালিত খোয়াইশ এবং ২০০৪ সালে অনুরাগ বসু পরিচালিত মার্ডার সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান মল্লিকা শেরাওয়াত।এরপর বহু সিনেমায় অভিনয় করেছেন, কুড়িয়েছেন প্রশংসাও।

তবে আবেদনময়ী বা হট সিম্বল ইমেজ থেকে বের হতে পারেননি। তারপর কালের পরিক্রমায় ধীরে ধীরে হারিয়েই যান বলিউড থেকে। মল্লিকা শেরাওয়াত দীর্ঘ সময় ছিলেন আমেরিকায়।বর্তমানে মুম্বাইয়ে ফিরে এসেছেন মল্লিকা।