
আইফোনের ফেসটাইম অ্যাপে অনুব্রত মণ্ডলের কলের অডিও ক্লিপ কিভাবে ভাইরাল হয়েছে। এবার বিভাগীয় তদন্তের মুখোমুখি বোলপুরের আইসি লিটন হালদার। এমনটাই খবর।
জানা গিয়েছে আইসি লিটন হালদারকে আইফোনের ফেসটাইম অ্যাপে কল করেছিলেন অনুব্রত মণ্ডল। ফেসটাইম অ্যাপে কল রেকর্ড করা যায় না। তা সত্ত্বেও সেই ফোন স্পিকারে রেখে অন্য ফোন দিয়ে অডিও রেকর্ড করার অভিযোগ উঠেছে আইসি-র বিরুদ্ধে। আর তাতেই বিপাকে পড়েছেন আইসি লিটন হালদার। অনুমতি ছাড়া বেআইনিভাবে আইসি কল রেকর্ড করেছিলেন অভিযোগ ওঠে।
ইতিমধ্যেই আইসি-র দুটো ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। যদিও যিনি আইসিকে হুমকি দিয়েছিলেন সেই অনুব্রত মণ্ডলের মোবাইল এখনও বাজেয়াপ্ত করেনি পুলিশ।








