গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Birbhum থানা চত্বরে নাচ, অনুব্রত-র কুকথায় বিদ্ধ আইসি

    থানা চত্বরে নাচ, অনুব্রত-র কুকথায় বিদ্ধ আইসি

    0
    274
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ করে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার সেই লিটন হালদারই কালীপুজোয় থানা চত্বরেই ডিজে বাজিয়ে হিন্দি গানে উদ্দাম নাচ করে বিতর্কে।
    এ নিয়ে বিতর্ক দানা বাঁধতেই ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশ সূত্রে লিটন হালদারকে শোকজ করা হয়েছে বলেও জানা যাচ্ছে। অভিযোগ, আইসি লিটন হালদারের উপস্থিতিতেই থানা চত্বরেই তারস্বরে বাজল ডিজে বক্স। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো। সূত্রের খবর, কালীপুজোর পরের দিন রাতে বোলপুর থানার ভিতরে এই ঘটনা ঘটেছে।
    থানা চত্বরে কী কোনওভাবেই এ কাজ করা যায়? আইন কী তাতে মান্যতা দেয়? খোদ আইসি-র নিজে এর সঙ্গে কী করে জড়িয়ে গেলেন? সঙ্গে নাচতে দেখা গেল অন্যান্য পুলিশ কর্মীদেরও।