গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ব্রাজিলে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

    ব্রাজিলে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

    0
    64
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ডোনাল্ড ট্রাম্পের হুমকিও কাজে এল না। অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করার অভিযোগে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সাজা দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

    সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। পাঁচ বিচারপতির এক প্যানেল তাকে দোষী সাব্যস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই এই রায় ঘোষণা করেন।রায়ে বলা হয়েছে, ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হলেও ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থানের পরিকল্পনার নেতৃত্ব দিয়েছিলেন বলসোনারো।জানা গেছে,পাঁচ বিচারপতির মধ্যে চারজন তাকে দোষী সাব্যস্ত করেন, একজন মুক্তির পক্ষে ভোট দেন।পাশাপাশি ২০৩৩ সাল পর্যন্ত সরকারি কোনো পদে প্রার্থী হওয়ার অযোগ্যও ঘোষণা করেছেন বিচারপতিরা।উল্লেখ্য বিচারের আগেই পালানোর আশঙ্কায় বলসোনারো গৃহবন্দি ছিলেন। তবে চূড়ান্ত রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির হননি।অতীতে তিনি দাবি করেছিলেন, ২০২৬ সালের নির্বাচনে তার প্রার্থিপদ ঠেকাতেই এই মামলা করা হয়েছে। এর আগে আরেকটি মামলায় সরকারি পদে তার অযোগ্যতা ঘোষণা হয়েছিল, যেটিকে তিনি উইচ হান্ট বা, মতাদর্শের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন।

    বলসোনারোর আইনজীবীরা এই সাজাকে অতিরিক্ত ও অযৌক্তিক আখ্যা দিয়েছেন এবং আপিলের ঘোষণা করেছেন।আপাতত ৭০ বছর বয়সী বলসোনারো এখন কার্যত জীবনের বাকি সময় কারাগারেই কাটাবেন। এদিকে,আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, এই অন্যায্য রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করবে আমেরিকা। তবে সেটা কী পদক্ষেপ, তা স্পষ্ট করেননি তিনি।