
আমেরিকার কলোরাডোয় ইজরায়েলের সমর্থনে একটি জমায়েতে পেট্রোলবোমা নিয়ে হামলার অভিযোগ উঠেছে। অন্তত ছ জন গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। প্যালেস্তাইনের গাজায় আটক ইজরায়েলি পণবন্দীদের মুক্তির দাবিতে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। অভিযোগ, আচমকা সেখানে প্যালেস্টাইনকে মুক্ত করো বলে চিৎকার করে ছুটে এসে ওই বোমা নিক্ষেপ করেছেন।
এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে এফবিআই। এফবিআই কর্মকর্তা মার্ক মিশালেক বলেছেন, আহত ছয়জনের বয়স ৬৭ থেকে ৮৮ বছরের মধ্যে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দাবি, প্রাথমিকভাবে যেসব তথ্য মিলেছে, তার ভিত্তিতে এটা পরিষ্কার এটা একটা পরিকল্পিত হিংসা।
সন্দেহভাজন হামলাকারী হিসাবে পুলিশ মোহাম্মদ সোলিমান নামে বছর ৪৫ এর মোহাম্মদ সোলিমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল সোশ্যাল মিডিয়ায় বলেছেন, কলোরাডোর বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে।






