!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

34.5 C
Kolkata
34.5 C
Kolkata
More
    Home National ফের দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক, তদন্তে পুলিশ

    ফের দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক, তদন্তে পুলিশ

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স
    ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকির জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত সোমবারের পর শুক্রবারও দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। পৌঁছে গিয়েছে দমকল বিভাগও। যে স্কুলগুলি এই হুমকি পেয়েছে তার মধ্যে রয়েছে ডিপিএস, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল এবং কৈলাসের পূর্বে অবস্থিত কেমব্রিজ স্কুল। হুমকি বার্তা পাওয়ার পরেই স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের স্কুলে আসতে নিষেধ করেছে। যদিও স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহজনক কিছু এখনো পাওয়া যায়নি। ইমেলে জানানো হয়েছে, শনিবার স্কুলে শিক্ষক- অভিভাবকদের মিটিং রয়েছে। ওইদিন বিস্ফোরণ হতে পারে। সিক্রেট ডার্ক ওয়েব গ্রুপ থেকে এই হুমকি দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
    এর আগে ৯ ডিসেম্বর দিল্লির ৪০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। বোমাতঙ্কের জেরে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ।