গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বোমা বিস্ফোরণ : তৃণমূলকে নিশানা অধীর-শুভেন্দুর 

    বোমা বিস্ফোরণ : তৃণমূলকে নিশানা অধীর-শুভেন্দুর 

    0
    223
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূলের মদত ছাড়া এত বড় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে না। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণকাণ্ডে রাজ্য সরকারকে নিশানা করে এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
    তিনি বলেছেন, এই বিস্ফোরণে কালিপটকা ফাটেনি, বড়সড় রকমের শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে, আর এই ব্যাপারে রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন না, এমনটা হতে পারে না। অধীরের কথায়, মুর্শিদাবাদে অস্ত্র-বোমা-পিস্তলের অভাব নেই, যা নিয়ে জেলার মানুষ আতঙ্কে রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদে সবদিকে দুর্নীতি হচ্ছে। এদিকে, মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডোমকলে বোমা বিস্ফোরণের মৃত্যুর ইস্যু তুলে বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ হঠাৎ করে বিধানসভায় উদয় হন।
    আগে থেকে কেউ জানতে পারে না। উনি এখুনি এসে শান্তির বাণী ছড়িয়ে দিয়ে গেলেন।  উনি একবারও বললেন না, ডোমকলে বোমা বিস্ফোরণে, ওনার যারা ভোট ব্যাঙ্ক, সেই ভোটব্যাঙ্কের লোকেরা পরপারে চলে গিয়েছে।