গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata অর্জুনের বাড়িতে বোমাবাজি, ২ দোষীর ১০ বছরের জেল

    অর্জুনের বাড়িতে বোমাবাজি, ২ দোষীর ১০ বছরের জেল

    0
    113
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে বোমাবাজির মামলায় দোষী সাব্যস্ত ২ জনের ১০ বছরের জেলের সাজা ঘোষণা করেছে এনআইএ আদালত।

    ২০২১-র ৮ সেপ্টেম্বর অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে বোমাবাজির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় দোষী ২ জনকে সাজা দিয়েছে এআইএ আদালত। এই প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন সোমনাথ শ্যামের লোকজন এলাকায় অশান্তি পাকাচ্ছে।

    পাল্টা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি তোলা নিয়ে অশান্তির কারনেই অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।