দিল্লির হাসপাতাল-তিহাড়ে বোমাতঙ্ক   

0
169
Bomb blasts at several hospitals in Delhi
Bomb blasts at several hospitals in Delhi

দিল্লির হাসপাতালের পর এবার তিহাড় জেলে বোমাতঙ্কে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার জেল কর্তৃপক্ষ একটি ইমেল পান। 

মেল পাওয়ার পরেই জেল কর্তৃপক্ষ তড়িঘড়ি দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। খবর পাওয়া মাত্রই জেলে পৌঁছয় বম্ব স্কোয়াড। কিন্তু সন্দেহজনক কিছু মেলেনি বলেই খবর জেল প্রশাসন সূত্রে।কুখ্যাত গ্যাংস্টার থেকে শুরু করে অনেক রাজনীতিকের বর্তমান ঠিকানা তিহাড় জেল। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে দিল্লির আবগারি মামলায় ধৃত আপ নেতা মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, বিআরএস নেত্রী কে কবিতারা এই তিহাড়েই বন্দি। কয়েকদিন আগে পর্যন্ত এই জেলেই ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেল সন্দেহজনক কিছু না মিললেও ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। কে বা কারা এই মেল পাঠালেন, তা জানার চেষ্টা চলছে।ঘটনাচক্রে, এদিন সকালেই রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালের কাছে বোমায় ওড়ানোর হুমকি ফোন যায়। সেই ফোন পাওয়ার পরই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।