জয়নগরে বোমা বিস্ফোরণ, জখম স্ত্রীকে রেখে চম্পট স্বামীর

0
246
ছবি সৌজন্যে : নিজস্ব
এবার জয়নগরে বোমা বাঁধতে গিয়ে জখম হয়েছেন দম্পতি। ঘটনার পরেই রক্তাক্ত স্ত্রীকে ফেলে এলাকা ছেড়েছেন জখম স্বামী।
জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতার হানারবাটি এলাকা। এরপরে স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় বাড়ির মধ্য থেকে মনসুরা শেখ এবং তাঁর স্বামী কালাম শেখকে দেখতে পায়। তবে বাড়ির মধ্যে রক্তাক্ত স্ত্রীকে ফেলেই পালিয়ে যান কালাম।
জখম অবস্থায় মহিলাকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার বাঙুর হাসপাতালে।