কল্যাণীকাণ্ডের মধ্যেই কেতুগ্রামে মজুত বোমায় উড়ল ছাদ

0
1136
ছবি সৌজন্যে : নিজস্ব
নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় ৪ জনের মৃত্যুর মধ্যে এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। মজুত করে রাখা বোমা ফেটে উড়ে গিয়েছে পরিত্যক্ত বাড়ির শৌচালয়ের ছাদ। রবিবার সন্ধেয় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কেতুগ্রামের চেঁচুড়ি গ্রাম।
 পরিত্যক্ত ওই বাড়িতে কেউ থাকেন না। গৃহকর্তা কর্মকর্তা বাইরে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি। ১৫-১৬ বছর ধরে ওই বাড়িতে কেউ থাকেন না। সেই সুযোগে কেউ বা কারা ওই বাড়ির শৌচালয়ে বোমা মজুত করে রেখেছিল বলে অনুমান।

প্রাথমিকভাবে অনুমান মজুত বোমা ফেটেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জেরে উড়ে যায় ছাদ।