চেন্নাই-কলকাতাগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক

0
236
Bomb blast on Chennai Kolkata Indigo flight
Bomb blast on Chennai Kolkata Indigo flight
চেন্নাই-কলকাতাগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্কের জেরে শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে গত তিন দিনে তিনবার বোমা বিস্ফোরণের হুমকি পেয়েছে বিমান সংস্থা।
জানা গিয়েছে, সোমবার চেন্নাই থেকে কলকাতাগামী বিমানে বোমা বিস্ফোরণ হতে পারে বলে থুরাইপাক্কামে অবস্থিত ইন্ডিগো কল সেন্টারে একটি সতর্ক বার্তা আসে। এরপরেই চেন্নাই বিমানবন্দর থেকে বিমানটি উড়িয়ে একটি বিচ্ছিন্ন উপকূলে আনা হয়। সমস্ত রকম পরীক্ষার পর পুনরায় বিমানটিকে বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।তারপর সাড়ে ১০টা নাগাদ ইন্ডিগো বিমানটি যাত্রীদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। গোটা প্রক্রিয়ার জেরে দু ঘণ্টারও বেশি বিলম্বিত হয়েছে বিমান উড়ানে। সম্প্রতি পরপর ইন্ডিগো-র বিমানে বোমা হামলার হুমকির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন আধিকারিকরা।অন্যদিকে, দিল্লি থেকে মুম্বইগামী আকাসা এয়ারওয়েজের বিমান জরুরি অবতরণ করেছে আহমেদাবাদে।দিল্লি থেকে মুম্বই যাওয়ার কথা ছিল ওই বিমানটির। কিন্তু আকাশে ওড়ার খানিকক্ষণের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটি নিরাপদ নয় বলে জানা যায়।তড়িঘড়ি বিমানটি মুম্বইয়ের পরিবর্তে ঘুরিয়ে দেওয়া হয় আহমেদাবাদে।