গড়িয়ায় বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা মারার অভিযোগ

0
160
কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা ছোড়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে গড়িয়ার নবগ্রামে। বোমা ফেটে ভেঙে গিয়েছে দোতলা বাড়ির জানালার কাচ।
নবগ্রামের ঝিল রোডের বাসিন্দা সিদ্ধার্থ অধিকারীর পরিবারের অভিযোগ সোমবার রাতে কালীপুজোর শোভাযাত্রা থেকে বোমা ছোড়া হয়। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে তাঁদের বাড়ি। ভেঙে যায় জানালার কাচ। সকালে বাড়ির সামনে বোমার সুতলি দেখতে পেয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। বাড়ির সামনে হঠাৎ করে এমন ঘটনায় আতঙ্কে রয়েছে পরিবার।
তবে এটি বোমা না অন্য কোনও বাজি খতিয়ে দেখছে পুলিশ।
ছবি  সৌজন্যে : নিজস্ব