
ইরানে শিশুদের ক্যানসার হাসপাতালের কাছে হামলা চালিয়েছে আমেরিকা। এমনটাই অভিযোগ তুলেছে তেহরান। তাদের দাবি, পশ্চিম ইরানের আহওয়াজ শহরে এক হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
ওই হাসপাতালে শিশুদের ক্যানসার চিকিৎসার বিশেষ বিভাগও রয়েছে। হামলার জেরে হাসপাতাল খালি করে দিতে হয়েছে। হাসপাতালের বাইরে রাস্তায় জড়ো হয়েছেন অসুস্থ শিশুদের অভিভাবকেরা।
আমেরিকা-ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে পশ্চিম এশিয়া জুড়ে ফের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিন ধরে ইরানকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে আমেরিকা। চলছে ক্ষেপণাস্ত্র বর্ষণ। বৃহস্পতিবারও ইরানের বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, খোন্দাব, খোরমবাদ-সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।
