বোমা বাঁধার ভিডিও, থানায় আত্মসমর্পণ নাবালকের

0
321
ছবি সৌজন্যে : নিজস্ব
বোমা বাঁধা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তোলার ঘটনায় সিউড়ি থানায় নাবালকের আত্মসমপর্ণের ঘটনায় তাজ্জব বনে গেছে খোদ পুলিশই। ওই নাবালকের দাবি, শেখ বিল্লাল তাকে ডেকে নিয়ে যায়। সেখানে বোমা বাঁধা হচ্ছিল। তাকে ঠাণ্ডা পানীয় খাওয়ানো হয়।
তারপর আর তার কিছু মনে নেই। ওই নাবালক ছাড়াও আরও দু’জন ওই ঘটনায় জড়িত বলেও জানা গিয়েছে। বস্তুত, বুধবার সিউড়ি-২ ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম বোমা বাঁধার ভিডিও দেখিয়ে অভিযোগ করে দুস্কৃতিরা বোমা বাঁধছে। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তুলছে। এলাকায় অশান্তি করার জন্যই দুস্কৃতিরা এই কাজ করছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছেনা বলেও অভিযোগ করেন তিনি।
যদিও নুরুলের দাবির পরই সিউড়ি-২ ব্লকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। নুরুলের পাল্টা ঘটনার কথা অস্বীকার করেছেন ব্লক কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল ও অঞ্চল সভাপতি শেখ জালালুদ্দিন।