মুম্বইয়ে তাজ প্যালেস হোটেলে বোমাতঙ্ক

0
28
ছবি সৌজন্যে : এক্স
মুম্বইয়ের ঐতিহ্যবাহী তাজমহল প্যালেস হোটেলে বোমা রাখার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ভোরে একটি ফোন কলের মাধ্যমে হোটেলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়।
এরপরই তৎপর হয়ে ওঠে মুম্বই পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। হোটেল চত্বরে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে খবর, হুমকির ফোন পাওয়ার পরপরই কোলাবা পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড-এর দল ঘটনাস্থলে পৌঁছয়। হোটেলের লবি, রেস্তোরাঁ, ব্যাঙ্কোয়েট হল, পার্কিং এলাকা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে তল্লাশি চালানো হয়।
দীর্ঘ তল্লাশির পর হোটেল থেকে কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে এই হুমকিকে ভুয়ো বলে মনে করা হলেও বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।