দিল্লিতে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক!

0
106
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বোমাতঙ্ক। সূত্রে খবর শুক্রবার মুম্বই থেকে দিল্লি আসা ওই বিমানে টিস্যু পেপারে বোমা হামলার হুমকি লিখে রেখেছিল কেউ।
ভোর ৫টা নাগাদ দিল্লির এয়ারপোর্টে ২৯৫৪ উড়ান নামে। সেই সময়ে একজন ক্রু কেবিনে একটি টিস্যু পেপার পান। সেই টিস্যু পেপারে লেখা ছিল এয়ার ইন্ডিয়ার ২৯৪৮ অ্যাট দ্যা রেট টি থ্রি বিমানে বোমা রয়েছে। তবে টিস্যু পেপারে যে বিমানের নাম লেখা ছিল সেটা ওই বিমান ছিল না।
এই খবর পাওয়ার পরেই দিল্লির বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। জরুরি প্রোটোকল হিসাবে যাত্রীদের ব্যাগ-সহ প্রয়োজনীয় জিনিসপত্র খতিয়ে দেখা হয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও বিমানে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে খবর।