গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National নেদারল্যান্ডস থেকে হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্ক 

    নেদারল্যান্ডস থেকে হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্ক 

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নেদারল্যান্ডসের আমস্টারডম বিমানবন্দর থেকে হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্কের জেরে হুলস্থুল পড়ে গিয়েছে মাঝ-আকাশেই। সূত্রের খবর, বিমানটি আমস্টারডম ছাড়ার পরেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে বার্তা আসে বিমানে বোমা রয়েছে।
    যে কোনও মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। ইমেল মারফত ওই বার্তা পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। বিমানে বোমার খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হায়দরাবাদ বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট।
    জরুরি অবতরণের বার্তা পাঠান তিনি। সেই খবর পেয়েই বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। অ্যাম্বুল্যান্স, দমকল এবং উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। জানা গিয়েছে, বিমানটিকে পাইলট নিরাপদে অবতরণ করান। যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। যদিও সন্দেহজনক তেমন কিছু মেলেনি বলে সূত্রের খবর।