
দুর্গাপুরে বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে শুক্রবার রাতে দুর্গাপুরের ইস্পাত নগরীর এ-জোনের রানা প্রতাপ এলাকায় বিজেপি নেত্রী শাশ্বতী গিরির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।
পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি দাবি করেন বিজেপি কর্মীদের ভয় দেখাতে এবং এলাকায় উত্তেজনা ছড়াতে তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করেছে বলে অভিযোগ।
যদিও দুর্গাপুরের তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ বিষয়টিকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলে দাবি করেছেন।
