ফের বোমা হুমকি মুম্বই বিমানবন্দরে

0
90
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ফের বোমাতঙ্ক মুম্বই বিমানবন্দরে। মঙ্গলবার দুপুরে হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে হুমকি-ফোন আসে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ।
বিমানবন্দরেই বোমা লুকিয়ে রাখা হয়েছে বলে দাবি করা হয়। হুমকি মেলার পরেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টিকেই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের হাই অ্যালার্টে থাকতে বলা হয়েছে।
আরও একাধিক নিরাপত্তা এজেন্সির সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে এই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে।