
ফের বোমাতঙ্ক ছড়াল রাজধানী দিল্লিতে। জানা গিয়েছে, শুক্রবার সকালে রাজধানীর বেশ কয়েকটি স্কুলে বোমা রাখা রয়েছে বলে খবর ছড়ায়। গত সোমবারও একইভাবে একাধিক স্কুলে হুমকি ইমেল পাঠানো হয়েছিল।
স্কুলগুলিকে পাঠানো ইমেলে লেখা ছিল, দিল্লিকে খলিস্তান বানাব আফজল গুরুর স্মৃতিতে। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে। তবে সেই হুমকি ভুয়ো ছিল। সপ্তাহান্তে শুক্রবারে ফের একই ভঙ্গিতে স্কুলগুলিতে বোমাতঙ্ক ছড়ায়। দিল্লির দমকল সূত্রে খবর, শুক্রবার সকালে অন্তত তিনটি স্কুলে বোমা রাখা রয়েছে বলে খবর ছড়ায়।
প্রথমে বিটি তামিল স্কুলে বোমা রয়েছে বলে খবর মেলে। পড়ুয়াদের পরিবারকে সতর্ক করা হয়। আরও দুটি স্কুলে বীমা রাখার খবর মেলে। গোটা রাজধানী জুড়ে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। এলাকাগুলিতে জারি করা হয়েছে হয় আলার্ট। উল্লেখ্য, নভেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লি। লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল গোটা দেশে।
