!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Kolkata ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক! আতঙ্ক কলকাতা বিমানবন্দরে

    ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক! আতঙ্ক কলকাতা বিমানবন্দরে

    0
    151
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুম্বইগামী ইন্ডিগো বিমানে বোমা রয়েছে বলে খবর মিলতেই তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতা এয়ারপোর্টে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১ টা বেজে ৩৫ মিনিট নাগাদ ওড়ার কথা ছিল মুম্বইগামী বিমানটির।
    নির্ধারিত সময়ে যাত্রীরা বিমানে উঠে পড়েন। সূত্রের খবর, ১ টা বেজে ১৫ মিনিটে এক যাত্রী দাবি করেন ওই বিমানে বোমা রয়েছে। স্বাভাবিকভাবেই তুমুল শোরগোল ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের। ওই যাত্রীকে আটক করা হয়। এদিকে ফাঁকা করে দেওয়া হয় গোটা বিমান। শুরু হয় তল্লাশি। তবে দীর্ঘ তল্লাশিতেও বোমার হদিশ পায়নি বোম স্কোয়াড।
    শেষ পাওয়া খবর অনুযায়ী, ধৃত যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি এহেন দাবি করলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে।