ফের আসানসোল কোর্টে বোমাতঙ্ক, সিউড়িতেও

0
353
ছবি সৌজন্যে : নিজস্ব

আবারও উড়ো ইমেলে আসানসোল আদালতে বোমাতঙ্ক ছড়িয়েছে। ওই ইমেলে দাবি করা হয়েছে দুপুরে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে আদালত।

সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় আদালত কক্ষ। খবর পেয়েই সঙ্গে সঙ্গে পলিশ বম্ব স্কোয়াড আদালত চত্বরে পৌঁছয়। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। কার্যত একই ছবি বীরভূমের সিউড়ি আদালতে। সেখানেও বোমা রাখা আছে বলে হুমকি ইমেল আসে। আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে পড়েন আইনজীবী, বিচারকরা।

খবর পেয়েই সিউড়ি থানার পুলিশ আদালতে পৌঁছয়। মেটাল ডিটেক্টর, স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। যদিও কোনও জায়গাতেই সন্দেহজনক কিছু ধরা পড়েনি।