গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata এবার ভিক্টোরিয়া ওড়ানোর হুমকি

    এবার ভিক্টোরিয়া ওড়ানোর হুমকি

    0
    34
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    কোর্ট, পোস্ট অফিসের পর এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ইমেল পেতেই হেস্টিংস থানায় খবর দেয় কর্তৃপক্ষ। এরপরেই লালবাজার থেকে ভিক্টোরিয়ায় পাঠানো হয় বম্ব স্কোয়াড।

    তড়িঘড়ি খালি করে দিয়ে তল্লাশি চলে। তবে সন্দেহজনক কিছু মেলেনি বলে খবর। গত সপ্তাহে কলকাতা থেকে জেলা আদালত থেকে পোস্ট অফিস, পাসপোর্ট অফিস বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি মেলে আতঙ্ক ছড়ায়। যদিও কোথাও কোনও সন্দেহজনক কিছুই মেলেনি।

    কদিন স্থিত হওয়ার পর আবারও সেই হুমকি মেলে আতঙ্ক ছড়িয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে।