গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো-ভিস্তারার বিমানে বোমাতঙ্ক

    এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো-ভিস্তারার বিমানে বোমাতঙ্ক

    0
    142

    আবারও এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং ভিস্তারার বিমানে বোমাতঙ্কে শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে টানা চার দিন ধরে বেশ কয়েকটি বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে।

    ইতিমধ্যে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু। কিন্তু তারপরেও বৃহস্পতিবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গিয়েছে। জানা গিয়েছে, দুপুরে বোমা হামলার হুমকির খবর পাওয়ার পরই মুম্বই থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান হিথ্রো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অন্যদিকে, ১৪৭ জন যাত্রী নিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে মুম্বইয়ে আসছিল ভিস্তারার একটি বিমান। কিন্তু মুম্বইয়ের কিছুটা দূরেই বিমানে বোমাতঙ্ক ছড়ায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় সেই হুমকি বার্তা পাওয়ার পরই বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। বিমান সংস্থার তরফে জানানো হয়, ইউকে ০২৮ বিমানটিকে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামানো হয়। তারপর যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানটিতে তল্লাশি চালানো হয়। যদিও সন্দেহজনক কিছু মেলেনি বলেই সূত্রের খবর। এদিকে, ইন্ডিগোর একটি বিমান তুরস্ক থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়। সেই বিমানেও বোমাতঙ্ক ছড়ায়।

    যদিও বিমানো সন্দেহজনক কিছু পাওয়া গিয়েছে কিনা, সে বিষয়ে কিছু জানায়নি। তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে বিমানে তল্লাশি করা হয়।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক