
দিল্লি, মুম্বই হাইকোর্টের পর এবার মাদ্রাজ হাইকোর্ট, আমেরিকান দূতাবাসে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ইমেলে হুমকি দেওয়া হয়েছে যে ডিজি-র কার্যালয়, হাইকোর্ট এবং আমেরিকান দূতাবাসে আরডিএক্স রাখা আছে। যে কোনও মুহূর্তে তা বিস্ফোরণ হতে পারে। সেই খবর পাওয়া মাত্রই তৎপর হয়েছে তামিলনাড়ু পুলিশ।
হাইকোর্ট, মার্কিন দূতাবাস এবং স্কুলে বম্ব স্কোয়াড পাঠানো হয়েছে। হাইকোর্ট খালি করিয়ে তল্লাশি চালানো হয়েছে। দূতাবাসেও চিরুনি তল্লাশি শুরু হয়েছে। স্কুল খালি করিয়ে তল্লাশি চালানো হয়েছে। সূত্রের খবার, যদিও সন্দেহজনক তেমন কিছু মেলেনি। তবে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি।





