পায়রাদের খাওয়ানো নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন মুম্বই হাইকোর্টের

0
120
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
মুম্বইতে পায়রাদের খাওয়ানো নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে মুম্বই হাই কোর্ট। আদালত জানিয়েছে, কবুতরখানায় পায়রাদের খাওয়ানোর ফলে জনস্বাস্থ্যের উপরে ঠিক কী প্রভাব পড়ছে তা পরীক্ষা করে দেখবে এই কমিটি।
যদি পায়রাকে খাওয়ানো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তাহলে কোনও নির্দিষ্ট জায়গায় তা করা সম্ভব কিনা সেটাও দেখার দায়িত্ব এই কমিটিকে দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কমিটি গঠন হলো কিনা তা রাজ্য সরকারকে ২০ অগাস্টের মধ্যে জানাতে হবে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আদালত।
বিচারপতি আরিফ এস ডক্টর এবং বিচারপতি জি এস কুলকার্নি-র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষার পাশাপাশি রোগ প্রতিরোধ করা পুরসভার অন্যতম প্রধান দায়িত্ব। মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কবুতরখানাগুলিতে পায়রাদের খাওয়ানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।