গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মালিয়াকে ভারতে ফেরার নির্দেশ বোম্বে হাইকোর্টের

    মালিয়াকে ভারতে ফেরার নির্দেশ বোম্বে হাইকোর্টের

    0
    59
    ছবি সৌজন্যে : এক্স
    পলাতক শিল্পপতি বিজয় মালিয়াকে ভারতে ফেরার নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট। আদালত জানিয়ে দিয়েছে , বিজয় মালিয়া যদি ভারতে না আসে তবে তার আবেদনের শুনানি করা হবে না।
    পলাতক আর্থিক অপরাধী হিসেবে ঘোষিত হওয়ার কারণে তিনি যে পিটিশন দাখিল করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট নতুন করে জানিয়ে দিয়েছে, তিনি ভারতে ফিরে না এলে এই আবেদন শুনানি হবে না। যার ফলে আরও চাপ বাড়লো এই ঋণখেলাপির। ৯,০০০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণ খেলাপের অভিযোগে অভিযুক্ত বিজয় মালিয়া ২০১৬ সালের মার্চ মাসে দেশ ছেড়ে ব্রিটেনে পাড়ি জমান। ২০১৯ সালে মুম্বাইয়ের একটি বিশেষ আদালত তাঁকে ‘ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার’ হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বর্তমানে ব্রিটেনে বসবাসরত মালিয়া ভারতের তদন্তকারী সংস্থাগুলোর কাছে এক ফেরার আর্থিক অপরাধী। ভারত সরকার দীর্ঘ দিন ধরে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।
    হাইকোর্টের এই নতুন হুঁশিয়ারি মালিয়ার আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মামলার পরবর্তী শুনানি ১৮ ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে। উল্লেখ্য , মালিয়া হাইকোর্টে দুটি আবেদন করেছিলেন একটি তাকে পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণার আদেশকে চ্যালেঞ্জ করে, দ্বিতীয়টি ২০১৮ সালের পলাতক অর্থনৈতিক অপরাধী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে।