সহবাসের অভিযোগে গ্রেফতার বনগাঁর নির্দল কাউন্সিলর

0
124
ছবি সৌজন্যে : নিজস্ব
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার হয়েছেন উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস । ওই কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ তুলে রবিবার তাঁর বাড়ির সামনে ধর্না দিয়েছিলেন এক মহিলা।
পরে ঘটনাস্থলে বনগাঁ পুলিশ এসে তাঁকে থানাতে অভিযোগ জানাতে বলেন। পরে থানাতে অভিযোগ জানান ওই মহিলা। রবিবার অবশ্য গ্রেফতারির পরে ফাঁসানোর তত্ত্ব খাঁড়া করেছেন ধৃত কাউন্সিলর।
তাঁর দাবি, এআই প্রযুক্তি ব্যবহার করে ফেক ছবি বানিয়ে ওই মহিলাকে দিয়ে তাঁকে ফাঁসিয়েছে বিজেপি। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ খারিজ করে জানিয়েছে, চিরঞ্জিত ঘোষের মাথায় শাসক দলের হাত রয়েছে।