৯ মিনিটের স্ট্যান্ডিং অভেশন

0
124
ছবি সৌজন্যে : এক্স

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব, জমে উঠেছে। ৭৮তম আসর শুরু হয়েছে ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভাল ভবনে। বিশ্বের নামিদামি সব তারকা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে।

সেখানে জমে উঠেছে সারা বিশ্বের শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা।কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিদিন অফিসিয়াল সিলেকশনে থাকা চলচ্চিত্রের প্রদর্শনী শেষে সংশ্লিষ্ট কলাকুশলীদের জন্য আমন্ত্রিত অতিথি ও দর্শকরা টানা কয়েক মিনিট করতালি দেন।এমন অভিবাদন পরিণত হয়েছে ঐতিহ্যে। শনিবার হলিউড তারকা রবার্ট প্যাটিনসন ও জেনিফার লরেন্সের নতুন ছবি,ডাই মাই লাভ ৯ মিনিটের অভিবাদন পেয়েছে।এর মাধ্যমে কানের ৭৮তম আসর জমিয়ে দিয়েছেন তারা।গ্রামীণ আমেরিকার প্রেক্ষাপটে ডাই মাই লাভ হলো প্রেম ও উন্মাদনায় আচ্ছন্ন এক নারীর প্রতিকৃতি। এ চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। তার স্বামীর ভূমিকায় আছেন টোয়াইলাইট তারকা রবার্ট প্যাটিনসন।এবারের উৎসবের বহুল প্রত্যাশিত ছবির তালিকায় রয়েছে এটি।পরিচালনা করেছেন ব্রিটিশ মহিলা লিন রামজে। আর্জেন্টাইন মহিলা আরিয়ানা হারউইৎজের উপন্যাস অবলম্বনে ডাই মাই লাভ পরিচালনা করেছেন স্কটল্যান্ডের লিন রামজে।মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়ছে ছবিটি।

জমকালো এ আয়োজনে নানা দেশের তারকারা অংশ নিয়েছেন।উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র।এ ছাড়া আঁ সার্তে রিগা, আউট অব কম্পিটিশন, মিডনাইট স্ক্রিনিংস, কান প্রিমিয়ার এবং স্পেশাল স্ক্রিনিংস,প্রতিটি বিভাগেই দেখা যাবে বিশ্বব্যাপী নানা দেশের সিনেমা।