নারী সুরক্ষার বার্তা দিতে বোনফোঁটা সৃজনদের, হাওড়াতেও

0
336

নারী সুরক্ষায় বার্তা দিতে গড়িয়ায় বোনফোঁটা দিলেন সৃজন ভট্টাচার্যরা। ফোঁটার মন্ত্রেও ছিল অভিনবত্ব। বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা।

শনিবার গড়িয়ায় বোনফোঁটার আযোজন করেছিল বামপন্থী ছাত্র, যুব, মহিলারা। সেখানেই উপস্থিত হয়েছিলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যরা। তিনি বলেছেন নিরাপত্তা এবং মহিলাদের সমানাধিকারের দাবিতেই বোনফোঁটায় বার্তা দেওয়া হয়েছে। কার্যত একই ছবি দেখা গঙ্গার ওপার হাওড়াতেও। একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে হাওড়া ময়দানের কাছে গঙ্গার ঘাটে বোনফোঁটার করা হয়েছিল। সেখানে উপস্থিতি ছিলেন সংস্থার প্রধান পরিবেশবিদ সুভাষ দত্ত।

অভয়ার প্রতীকী ছবিতে ফোঁটা দিয়েছেন সুভাষ দত্ত। বোনফোঁটার পাশাপাশি সংগঠনের সদস্য মহিলারা গাছেও ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেছেন।

ছবি  সৌজন্যে : নিজস্ব