গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National রেলকর্মীদের ৭৮ দিনের বোনাস : অশ্বিনী

    রেলকর্মীদের ৭৮ দিনের বোনাস : অশ্বিনী

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স

    পুজোর আগেই রেলকর্মীদের জন্য প্রোডাক্টিটিভি লিঙ্কড বোনাসের ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলওয়ের কর্মচারীদের জন্য বড়সড় সুখবর।

    প্রোডাক্টিটিভি লিঙ্কড বোনাসে অনুমোদন দেওয়া হয়েছে। রেলওয়ের কর্মীদের ৭৮ দিনের বেতনের সমান ১ হাজার ৮৬৬ কোটি টাকার প্রোডাক্টিটিভি লিঙ্কড বোনাস প্রদানের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সেই সিদ্ধান্তের ফলে লাভবান হবেন ভারতীয় রেলের ১০.৯ লাখ কর্মচারী। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কবে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হবে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস আসলে কাজের ভিত্তিতে প্রদান করা বোনাস।

    সেই বোনাস পান লোকো পাইলট, ট্রেনের ম্যানেজার-গার্ড, স্টেশন মাস্টার, ট্র্যাকের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারী, সুপারভাইজার, পয়েন্টসম্যান, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, রেল মন্ত্রকের কর্মী এবং অন্যান্য গ্রুপ সি কর্মচারীরা। তবে আরপিএফ অফিসার ও কর্মীরা সেই বোনাস পান না।