গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতা নিয়ে বই

    বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতা নিয়ে বই

    0
    128
    ছবি সৌজন্যে : ফাইল

    বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তৃতার সংকলন করা হচ্ছে। ইতিমধ্যে তৈরি হয়েছে খসড়া।

    মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই তা বই আকারে প্রকাশিত হবে। বিধানসভা সূত্রে খবর, ভবিষ্যত প্রজন্মের রিসার্চের কাজে লাগবে এই সংকলন।২০১১ থেকে ২০২৫ পর্যন্ত পরপর তিনবার মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের রাজনৈতিক পালাবদল,ঐতিহাসিক পট পরিবর্তনের পর বিধানসভায় বক্তব্য় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তাঁর সেই সমস্ত বক্তব্যের সংকলন করা হচ্ছে।এ প্রসঙ্গে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্য়োপাধ্যায় বলেছেন, বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর বক্তৃতা শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও উত্‍সাহিত করবে।গবেষণার ক্ষেত্রে কাজ লাগবে। সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, জীবনমান, রাজনৈতিক ধ্যান ধারনা সম্পর্কে মানুষ গভীর ধারনা পাওয়া যাবে।উল্লেখ্য,এর আগে একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র রায়ের বিধানসভা বক্তব্যের সংকলন রয়েছে। এবার সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ও। ডেপুটি স্পিকার আশিস বন্দ্য়োপাধ্যায় আরও জানিয়েছেন, বিধানসভার গ্রন্থাগার কমিটির উদ্যোগে সংকলন তৈরি করা হচ্ছে।

    খুব তাড়াতাড়ি তা মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিলেই বই ছাপতে পাঠানো হবে।